শাহবাগে রাস্তার প্রতিবন্ধকতা তুলে দিন: আনোয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দাবি করেছেন, জনগণ শাহবাগের আন্দোলন প্রত্যাখ্যান করেছে। কেননা, সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য তরুণদের ব্যবহার করে এ আন্দোলন চালাচ্ছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘শাহবাগে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা তুলে দিন।’ গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তৃতায় এম কে আনোয়ার এ কথা বলেন। বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।