রাজধানীর কদমতলী থানার শ্যামপুর শিল্প এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাক থেকে লোহার প্লেট নামাতে গিয়ে দুর্ঘটনায় ইসমাইল হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।কদমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ইসমাইল শ্যামপুর শিল্প এলাকার ডায়মন্ড স্টিল প্রাইভেট লিমিটেড অ্যান্ড কোম্পানির কারখানায় লোহার প্লেট নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ হুক ছিঁড়ে তাঁর কপাল দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।