১৩ এপ্রিল প্রথম আলোর রাজধানী পাতায় প্রকাশিত ছবির ক্যাপশনে এক ক্রেতার চুড়ি কেনার কথা উল্লেখ করা হয়। কিন্তু ‘চুড়ি’ শব্দটি ভুলবশত ছাপা হয়েছে ‘চুরি’। প্রকৌশলী এম এ রহমান নামের একজন পাঠক প্রথম আলোয় পাঠানো এক চিঠিতে ওই ভুলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।