গাড়িতে চলাচলের সময় সিটবেল্ট না বাঁধায় মোটরযান আইনে ২৩১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময়ে চলন্ত অবস্থায় চালক মোবাইল ফোনে কথা বলার কারণে ২০টি ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর কারণে ৯১টি মামলা করা হয়েছে। বিজ্ঞপ্তি।