রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।গতকাল বাড্ডা থানার পুলিশ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় আদালতে তাঁদের হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে। পরে আদালত এ নির্দেশ দেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নাসিক আহমেদ, শহীদুজ্জামান ওরফে সেতু, রাজু আহম্মেদ, তারিকুল ইসলাম ও শাকিল।