স্মরণসভা

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে আজ রোববার বেলা সাড়ে তিনটায় শোকসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর ১৪৫ নিউ বেইলি রোডে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সম্মানিত অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম শোকসভায় যোগ দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।