খাদ্যে ভেজাল রোধে হালাল খাবার খেতে হবে। হালাল খাবারেই জনসাধারণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।
বাপার সহসভাপতি অধ্যাপক এ এম মুয়াজ্জাম হুসাইনের সভাপতিত্বে ‘পবিত্র রমজানে নিরাপদ ও হালাল ইফতার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক এই সেমিনারে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মশিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আবু সালেহ পাটোয়ারী ও বাপার সদস্যসচিব জাহেদুর রহমান।