হেরোইনসহ চারজন আটক

প্রায় ৬০০ গ্রাম হেরোইনসহ এক তরুণীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে আদাবর থানা পুলিশ। আটককৃতরা হলেন মো. তারিফ, রুমা আক্তার ওরফে কেয়া, আরিফুল ইসলাম ও রিন্টু হক ওরফে সম্রাট।আদাবর থানা পুলিশ জানায়, গত সোমবার মধ্যরাতে শেখেরটেকের শ্যামলী হাউজিংয়ের ৬ নম্বর সড়কের সি/১০২ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে হেরোইন মাপার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা খুচরো হেরোইন বিক্রেতা বলে পুলিশ নিশ্চিত করেছে।