পদোন্নতিসহ ১৭ দফা দাবিতে প্রতিদিন এক ঘণ্টা করে কলমবিরতি কর্মসূচি শুরু করেছে অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল রোববার সকালে সেগুনবাগিচায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ কে এম শাহজালাল মিঞা বলেন, অডিটরদের ন্যায়সঙ্গত দাবিগুলো সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। আশা করি, এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন।