২৪ উপপরিদর্শকের চাকরিচ্যুতির আদেশ বেআইনি ঘোষণা

পুলিশের ২৪ জন উপপরিদর্শকের (এসআই) চাকরিচ্যুতির আদেশ বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। জোট সরকারের আমলে ২০০৩ সালে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁরা চাকুরিচ্যুত (বাধ্যতামূলক অবসর) হন।