জাতীয় নির্বাচনকে ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছে গণফোরাম। এর জন্য শক্তিশালী নির্বাচন কমিশন, গ্রহণযোগ্য নির্বাচনী আইন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থার যথাযথ ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। গতকাল শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে সভায় মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।