‘রেলের তদন্ত কমিটির প্রতিবেদন মিথ্যা’

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান। তিনি বলেন, তদন্ত কমিটি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা মিথ্যা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুশীল ফোরাম নামের একটি সংগঠনের আলোচনা সভায়তিনি এসব কথা বলেন।