
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। সোমবার মারা যান তাঁরা।
হাসপাতাল ও কারা সূত্র জানায়, সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) শফিকুল ইসলাম নামে এক বন্দি অসুস্থ হলে তাঁকে ঢামেকে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম মৃত কফিল উদ্দিন। তবে তার গ্রামের বাড়ির কোথায়, সেটা জানা যায়নি।
এর আগে সোমবার সকালে কারাগার থেকে চিকিৎসার জন্য ঢামেকে আনা হয় গিয়াস উদ্দিন নামের আরেক কারাবন্দিকে। তিনি যুদ্ধাপরাধী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তাঁর বাবার নাম মৃত মফিজ খান।
ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে মারা যাওয়া দুই বন্দির লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।