গুলিস্তানে বাসে লাগানো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বেলা ১টা ৪ মিনিটে বাসটিতে আগুন লাগানো হয়। গুলিস্তান, ঢাকা, ১৯ ডিসেম্বর
গুলিস্তানে বাসে লাগানো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বেলা ১টা ৪ মিনিটে বাসটিতে আগুন লাগানো হয়। গুলিস্তান, ঢাকা, ১৯ ডিসেম্বর

ঢাকায় ভোরে ট্রেনে আগুন, ভরদুপুরে বাসে

রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে ভরদুপুরে মালঞ্চ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১টা ৪ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেছেন, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট বেলা ১টা ১৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।এতে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।

আগুনে পুড়ে গেছে বাসটি। বেলা ১টা ৪ মিনিটে বাসটিতে আগুন লাগানো হয়। গুলিস্তান, ঢাকা, ১৯ ডিসেম্বর

আজ ভোর পাঁচটার একটু পরে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা-শিশুসহ একটি বগিতে থাকা চারজন নিহত হন।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়।