শেরেবাংলা নগরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

খুন
প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ফিরোজের বাসা আগারগাঁওয়ের তালতলা এলাকায়। তাঁর বাবার নাম টিপু মিয়া। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় দুই গ্রুপের মারামারিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।