শাহবাগে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

নবজাতক
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের সামনের সড়কের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নবজাতক দুজনেই ছেলে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনোয়ার পাশা ভবনের সামনের সড়কের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা ময়লার স্তূপে তাদের রেখে গেছেন, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।