হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের বটতলাবাজার এলাকায় বস্তিতে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত কীভাবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, বটতলাবাজার এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। সেখানে ১৫ থেকে ১৬টি বসতঘর রয়েছে। তিনি বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।