
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বেলা ১টা ১১ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লেগেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।