
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন আর সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৫–এর নির্বাচন হয়। বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ছগীর হোসেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মমিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন রেজা ও কোষাধ্যক্ষ মিরাজ হোসেন।
সদস্য হয়েছেন লুতফর রহমান, আবুল হোসেন, গোলাম আজম, ফারহানা জামান, শামীমা আক্তার, আশরাফুল ইসলাম, আইনুল ইসলাম, শামসুন নাহার, আব্দুল্লাহ মাহফুজ ও আনোয়ার হোসেন।
নির্বাচনে এবারও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল দুই ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ছিল না বিএনপিপন্থী সাদা দল।