আরডিজেএ-এর প্রয়াত সদস্যদের সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়
আরডিজেএ-এর প্রয়াত সদস্যদের সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়

প্রয়াত সাংবাদিকদের সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) প্রয়াত সদস্যদের সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সমিতির প্রয়াত ৬ সদস্যের ১০ জন সন্তান এই শিক্ষা ভাতা পেয়েছেন। গতকাল সোমবার সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

আরডিজেএ-এর সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব বলেন, ২০২১ সাল থেকে সমিতির প্রয়াত সদস্যদের সন্তানকে বৃত্তি প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এই বৃত্তি কিছুটা হলেও তাঁদের লেখাপড়ার ক্ষেত্রে সহায়ক হবে। সদস্যদের সন্তানকে সহায়তার পাশাপাশি আরডিজেএ নানা কল্যাণমূলক কার্যক্রম চালাচ্ছে।

আরডিজেএ-এর সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা প্রয়াত সদস্যদের সন্তানের কল্যাণে এবং তাঁদের লেখাপড়ার মান উন্নয়নে সমিতির পক্ষ থেকে প্রতি মাসে এই সহযোগিতা করে যাচ্ছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংগঠনের সদস্য এ কে শামসুজ্জোহা, আশিকুজ্জামান।