কারওয়ান বাজারে মধ্যরাতে গাড়ির শোরুমের আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার তৎপরতা। ৭ এপ্রিল, ২০২৬
কারওয়ান বাজারে মধ্যরাতে গাড়ির শোরুমের আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার তৎপরতা। ৭ এপ্রিল, ২০২৬

মধ্যরাতে কারওয়ান বাজারে গাড়ির শোরুমে অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাব রেস্তোরাঁর পাশে গাড়ির একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হটলাইনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার শিহাব সরকার। তিনি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানাতে পারেননি।