বিশ্ব হাত ধোয়া দিবস

সুস্থ আগামীর জন্য চাই সচেতনতা বৃদ্ধি

বিশেষ সচেতনতামূলক কর্মসূচি
ছবি–সংগৃহীত


কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ‘সেফ হ্যান্ডস লিকুইড হ্যান্ডওয়াশ’ ব্র্যান্ডের উদ্যোগে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২’ উপলক্ষে রাজধানীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

দেশে গত দুই বছরের তুলনায় এ বছর ডায়রিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। যেহেতু ডায়রিয়া একটি পানিবাহিত রোগ; যা নিয়মিত হাত ধোয়া, নিরাপদ পানি পান ও ব্যবহার করার মাধ্যমে কমানো সম্ভব, তাই আমাদের উচিত এই বিষয়ে আরও সচেতন হওয়া এবং আশপাশের সবাইকে সচেতন করা।

বিষয়টি মাথায় রেখে ‘সেফ হ্যান্ডস-এ সুস্থ আগামী’ স্লোগান নিয়ে গত শনিবার সকাল ১০টায় মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডে অবস্থিত বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনটির যাত্রা শুরু হয়।
‘সেফ হ্যান্ডস লিকুইড হ্যান্ডওয়াশ’ ব্র্যান্ডের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত হাত ধোয়ার জন্য বেসিন ও নিরাপদ পানি পান করার জন্য ওয়াটার পিউরিফায়ার স্থাপন করা হয়। একই সঙ্গে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পরিচালনা করা হয় হেলথ ক্যাম্প। এ ছাড়া সুবিধাবঞ্চিত স্কুলে সচেতনতামূলক তথ্য প্রচার ও সুরক্ষাসামগ্রী প্রদানের পাশাপাশি শিশুদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতিগুলো দেখিয়ে দেওয়া হয়।

এর পাশাপাশি বাসাবাড়ি ও মসজিদে গিয়ে নিরাপদ পানি পান ও ব্যবহার এবং নিয়মিত সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে যে ডায়রিয়া রোধ করা যেতে পারে—এই তথ্য প্রচার ও সুরক্ষাসামগ্রী সেফ হ্যান্ডস লিকুইড হ্যান্ডওয়াশ প্রদান করা হয়। স্কুলের শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্ট এলাকার নানা পেশার মানুষ ক্যাম্পেইনটির মাধ্যমে উপকৃত হয়েছেন বলে জানান।

ক্যাম্পেইনটি উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ ও কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল আমীন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।