রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার ডিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।
ডিবি জানিয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও এর পেছনে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।