
সোয়া দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে বস্তির অনেকগুলো ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি কাজ করে। রাত সাড়ে ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই এলাকায় পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।