বিদেশে উচ্চশিক্ষা নিয়ে মিট-আপ ২২ আগস্ট

৫০ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে আইডিপি এডুকেশন
ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আগামী ২২ আগস্ট রাজধানীতে একটি মিট-আপ আয়োজন করেছে আইডিপি এডুকেশন বাংলাদেশ। 

ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই মিট–আপ অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

 আইডিপি এডুকেশন মূলত অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান। ৫০ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে।

এবারের মিট–আপে অংশ নেওয়া শিক্ষার্থীরা অন-স্পট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন-স্পট অফার ইন প্রিন্সিপাল পেতে পারেন। সঙ্গে রয়েছে বৃত্তির সুবিধা। এই আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে লিংকে। অথবা অফিস চলাকালীন সময়ে 09666 782782 নম্বরে কল করে রেজিস্ট্রেশন করা যাবে।

আইডিপি এডুকেশন বাংলাদেশের ঢাকার গুলশান ও ধানমন্ডি, চট্টগ্রাম এবং সিলেট অফিস সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে।