ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একাধিক সূত্র বলছে, বেশির ভাগ ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পেয়েছেন। কোথাও হয়তো ওয়ার্ড বিএনপির সভাপতির নামে নেওয়া হয়েছে, কোথাও আবার অন্য কোনো সহযোগী সংগঠনের নেতার নামে নেওয়া হয়েছে। কিছু ওয়ার্ডে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিদের প্রতিষ্ঠানও কাজ পেয়েছে। তবে সেসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এখন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেতা–কর্মীদের হাতে।