ঢাকায় মেট্রোরেল
ঢাকায় মেট্রোরেল

ঢাকায় আরও দুই রুটে মেট্রোরেল

ঢাকার দুটি পথে মেট্রোরেল নির্মাণে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি। শুরুতে প্রকল্প দুটির ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৯৩ হাজার ৮০০ কোটি টাকা। এখন ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি টাকার নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। বাড়তি ব্যয়ের এই প্রস্তাব পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায়। এর একটি হলো কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পাতালপথে মেট্রোরেল। অন্যটি সাভার থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ প্রকল্প।