রাজধানীর ডেমরা থানা এলাকায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা এক মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহ আলম (২৮), তাঁর স্ত্রী সেলিনা আক্তার (২৩) ও ফারাবী আল মাফুজ (২৪) নামের আরেক ব্যক্তি।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।