ছিনতাই
ছিনতাই

রাজধানীর ভাটারা থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), মোহাম্মদ জসিম উদ্দিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২০)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ডিবি গুলশান সূত্র জানায়, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছোলমাইদ বসুমতি মেলার মাঠের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাইয়ের জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।