অগ্নিকান্ড প্রতীকী ছবি
অগ্নিকান্ড প্রতীকী ছবি

গভীর রাতে পুরান ঢাকায় ব্যাংকে আগুন

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকে আগুন লেগেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সেটা জানা যায়নি।

আনোয়ারুল হক আরও বলেন, ব্যাংকের ফলস সিলিংয়ের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আগুনে ব্যাংকের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।