
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ১৫তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতায় সারা দেশের পাঁচ শতাধিক স্কুলের প্রায় ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্যায়ে উন্নীত শিক্ষার্থীরা এ বছরের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।
শুক্রবার জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দুটি ব্যাচে শিক্ষার্থীরা গণিতের এ পরীক্ষায় অংশ নেয়। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক সমাধানে পৌঁছাতে পারে, তা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। অংশগ্রহণকারীদের ৫ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয়েছিল।
ওই দিন বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয় আলোহা বাংলাদেশের থিম সং এবং আলোহার শিক্ষার্থীদের সরাসরি কার্যপ্রণালি প্রদর্শনের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রতিষ্ঠাতা লোহ মুন সাঙ। তিনি বলেন, ‘আমরা চাই পৃথিবীজুড়ে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার সৃষ্টিশীল বিকাশ ঘটুক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। প্রতিবছর বাংলাদেশের এত ছেলেমেয়ের অংশগ্রহণ আমাকে বিস্মিত করে, অনুপ্রাণিত করে। আমরা চাই, এ মেধাবী মুখগুলো ভবিষ্যতে দেশের উন্নতিতে অংশগ্রহণ করুক।’
স্বাগত বক্তব্যে আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী বলেন, ‘আলোহা বাংলাদেশ ১৫ বছর ধরে মস্তিষ্কের মানোন্নয়নে কাজ করছে। আমরা লক্ষ করছি, প্রতিবছর শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিবছরই আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ফলাফল করছে। শুধু তা-ই নয়, আলোহার শিক্ষার্থীরা বড় হয়ে দেশ-বিদেশে নানা ধরনের মেধার স্বাক্ষর রেখে চলেছে। উজ্জ্বল করছে বাংলাদেশের নাম।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোহার ইন্টারন্যাশনাল ডিরেক্টর কিরণ মাতওয়ানি।
আয়োজনটির হেলথ কেয়ার পার্টনার ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড এবং ইভেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনার ছিল নিয়াফ কমিউনিকেশন।
উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ থেকে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। ২০০৮ সাল থেকে বাংলাদেশে প্রতিযোগিতার আয়োজন করছে প্রতিষ্ঠানটি। আলোহা আইএসও সনদপ্রাপ্ত লার্নিং সিস্টেম, যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীকে নিয়ে কাজ করে।
এরপর আলোহা কোয়ালিফাইড শিক্ষক ও শিক্ষিকাদের সার্টিফিকেট প্রদান এবং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পর্যায়ে উন্নীত শিক্ষার্থীরা এ বছরের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আয়োজনটির হেলথ কেয়ার পার্টনার ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড এবং ইভেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনার ছিল নিয়াফ কমিউনিকেশন।
উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ থেকে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। আলোহা আইএসও সনদপ্রাপ্ত লার্নিং সিস্টেম, যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে।