রাজধানীর মিরবাগে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরবাগ এলাকার একটি বাসা থেকে মো. মানিক (৩৬) নামের এক মাছ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, মানিক বস্তিতে থাকতেন। সোমবার নেশা করতে ওই ভবনের ছাদে গিয়েছিলেন বলে ধারণা করছেন তিনি। তাঁর শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মো. মিজানুর রহমান বলেন, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।