বেলা ১১টার কিছু আগে পুলিশের কড়া পাহারায় আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। ১ জুন, ঢাকা মহানগর দায়রা জজ আদালত
বেলা ১১টার কিছু আগে পুলিশের কড়া পাহারায় আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। ১ জুন,  ঢাকা মহানগর দায়রা জজ আদালত

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।