কারখানায় প্রবেশের রাস্তাটি কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরখানে
কারখানায় প্রবেশের  রাস্তাটি কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরখানে

প্রশাসকের ওপর হামল: রাস্তা কেটে দিল ডিএনসিসি

রাজধানীর উত্তরখানে নেপচুন অ্যাকসেসরিজ সলিউশন কারখানার সামনে রাস্তা কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার জেরে এ ঘটনা ঘটে। কারখানার সামনে বর্জ্য ফেলা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল; আদালত থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পরও ডিএনসিসি সড়কের ওপর বর্জ্য ফেলছিল। ডিএনসিসির দাবি, পানিনিষ্কাশনের নালার জন্য রাস্তা কাটা হয়েছে, যা এতদিন কারখানার বাধায় সম্ভব হয়নি।