গুলশান সেন্ট্রাল পার্ক ও স্পোর্টস কমপ্লেক্সের (শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক) পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
২৫ এপ্রিল ২০২৬ রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. ওয়াহিদুজ্জামানের (তমাল) কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি এবং প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) পার্কটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ক্লাবকে অর্পণ করায় রাজউকের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এ জন্য আন্তরিক ধন্যবাদও জানান। বিজ্ঞপ্তি