রাজধানীর মেট্রোরেলে রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য চলতি মাসের শেষে দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত হচ্ছে। এতে শেষ দুটি ট্রেনের ২০ মিনিটের বিরতি কমে ৭-৮ মিনিটে দাঁড়াবে। ডিএমটিসিএল জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। এর জন্য চালক নিয়োগ ও প্রশিক্ষণ প্রায় শেষ। বর্তমানে প্রতিদিন সাড়ে চার লাখ যাত্রী যাতায়াত করেন।