মেট্রোরেলে উঠছেন যাত্রীরা। বেশির ভাগ সময় স্টেশনে ভিড় লক্ষ করা যাচ্ছে। যাত্রীরা বলছেন, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। সম্প্রতি মতিঝিল স্টেশনে
মেট্রোরেলে উঠছেন যাত্রীরা। বেশির ভাগ সময় স্টেশনে ভিড় লক্ষ করা যাচ্ছে। যাত্রীরা বলছেন, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। সম্প্রতি মতিঝিল স্টেশনে

রাতের মেট্রোরেলের সময় নিয়ে নতুন ভাবনা

রাতে চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীও বেড়েছে। এখন রাতেও দিনের ব্যস্ত সময়ের প্রায় কাছাকাছি ভিড় হচ্ছে মেট্রোরেলে। তাই রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বাড়তি সময়ে চলাচল শুরুর পর প্রতিদিন গড়ে যাত্রী বেড়েছে সাড়ে আট হাজারের মতো।