আনু মুহাম্মদের বই নিয়ে আড্ডা অনুষ্ঠিত

আনু মুহাম্মদের বই নিয়ে অনুষ্ঠিত আড্ডায় লেখক ও আলোচকেরা। ১২ সেপ্টেম্বর, রাজধানীর ফার্মগেটে
 ছবি: ইউপিএল

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের বই ডেভেলপমেন্ট রি–এক্সামিনড: কনস্ট্রাকশন অ্যান্ড কনসিকিউয়েন্সেস অব নিওলিবারেল বাংলাদেশ নিয়ে আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে প্রকাশনা সংস্থা ইউপিএলের কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় আলোচকেরা বলেন, বই নিয়ে পাঠককে জানানো ও মিথস্ক্রিয়া জরুরি। বর্তমান বাংলাদেশকে বুঝতে গেলে এই বইটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজনীতি ও অর্থনীতির শিক্ষার্থীদের জন্য বইটি পাঠ ও গবেষণার তথ্যবহুল রেফারেন্স হিসেবে কাজ করবে। এই বইয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উন্নয়নের জন্য নেওয়া বিভিন্ন মেয়াদের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেগুলোর ফাঁকফোকর তুলে ধরা হয়েছে।

বইয়ের আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন এবং লেখক, অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ উপস্থিত ছিলেন।

আনু মুহাম্মদের এই বই ২০২১ সালের জানুয়ারি মাসে ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে।