বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হলেন রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

রফিকুল ইসলামকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে তাঁকে এ পদে মনোনীত করেছেন।

রোববার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রফিকুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। এখন থেকে তিনি ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।