রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাইভ ভিডিও করছেন চীনা নারী। ৩ নভেম্বর ২০২৬
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে  লাইভ ভিডিও করছেন চীনা নারী। ৩ নভেম্বর ২০২৬

উত্তরায় আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের

রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতেন তাঁরা। তবে ৭ নভেম্বর থেকে উত্তরার বিভিন্ন এলাকায় তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা চোখে পড়ছে না।