ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

দুই আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত ১

ঢাকার খিলক্ষেতের বরুয়া এলাকায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটি ও স্বদেশ প্রপার্টিজের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কাউসার দেওয়ান (৪০)।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জমির বিরোধ থেকে আশিয়ান সিটি ও স্বদেশ প্রপার্টিজের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে দুটি আবাসন প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ চলছিল। ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।