সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় মন্ত্রীর গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে। পরে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মামলা দেওয়া হয়
ছবি: সংগৃহীত

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দেওয়া দুই মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

তীব্র বৃষ্টির মধ্যে সাগরে আটকে যায় ফেরি, আড়াই ঘণ্টার পথ পাড়ি দিতে লাগল ১৯ ঘণ্টা

সন্দ্বীপ চ্যানেলে আটকে পড়া ফেরি কপোতাক্ষর যাত্রীরা। গতকাল রাত ১০টার দিকে

বুধবার বেলা তিনটায় সন্দ্বীপ থেকে বাসযোগে চট্টগ্রামের পথে রওনা দেন জোলেখা খানম (৫৫)। ভেবেছিলেন সব দিনের মতো আড়াই ঘণ্টায় শহরে পৌঁছে যাবেন। কিন্তু তাঁদের বহনকারী বাস ফেরিতে ওঠার পর অনিশ্চয়তা আর উৎকণ্ঠার শুরু। একসময় আবিষ্কার করেন, গভীর অন্ধকারে বৃষ্টির মধ্যে তাঁদের ফেরি আটকে পড়েছে মাঝসাগরে। বিস্তারিত পড়ুন...

জলাধারে রহস্যময় ভাসমান দ্বীপ, আবার হঠাৎই উধাও

আগস্টের শুরুর দিকে ব্রিটিশ কলাম্বিয়ার উইলিস্টন জলাধারে গাছে ঢাকা দ্বীপটি দেখতে পান স্থানীয় লোকজন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ ভেসে ওঠে আস্ত এক দ্বীপ। সবুজ গাছপালায় ভরা দ্বীপটি কোথা থেকে আবির্ভূত হলো, সে রহস্য নিয়ে জল্পনাকল্পনার মধ্যে ততটাই রহস্যজনকভাবে দ্বীপটি আবার অদৃশ্যও হয়ে যায়। বিস্তারিত পড়ুন...

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

এই ছবি এখন স্মৃতি, আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না মেসি

মাঠ থেকে নয়, লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে আর না খেলার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জাতীয় দলের হয়ে তাঁর দুই দশকের বর্ণিল পথচলাকে মাঠেই বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিস্তারিত পড়ুন...

সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশার মৃত্যুতে নতুন মোড়

২০২০ সালের ৮ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যু হয়

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যু মামলায় বড় মোড় এসেছে। দিশার মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সারাং কোটওয়াল ও বিচারপতি রণজিৎ সিং ভোসলের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। বিস্তারিত পড়ুন...