
দেশব্যাপী গ্রাহকদের জন্য মানসম্মত টুলস পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুর সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে এসিআই স্মার্ট টুলস।
সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবু ডটকমের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এই চুক্তির আওতায় সারা দেশের গ্রাহকেরা অনলাইনে সহজেই এসিআই স্মার্ট টুলসের পণ্য অর্ডার করতে পারবেন। গ্রাহকেরা সরাসরি অনলাইনে পণ্য কিনতে ভিজিট করতে পারেন পিকাবুর ওয়েবসাইট।
এসিআই মোটরসের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই স্মার্ট টুলস বর্তমানে তিন শতাধিক স্মার্ট পণ্য নিয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করছে। এগুলোর মধ্যে রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাকসেসরিজ। উন্নত গুণগত মান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব ডিজাইন এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের মাধ্যমে ব্র্যান্ডটি ইতিমধ্যেই পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।