২৪ ঘণ্টায় ২০ জনের করোনা শনাক্ত

করোনা শনাক্ত
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে শনাক্ত হয়েছে ২০ জনের। আগের দিন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির এ হালনাগাদ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৫। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৫।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।