
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনার সংক্রমণে একজন মারা গেছেন। আগের দিন ২৯ জনের করোনা শনাক্ত হয়। তবে এ সময় করোনায় কেউ মারা যাননি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৮২।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৮৬ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।