করোনা শনাক্ত ২০ জনের, মৃত্যু নেই

করোনা শনাক্ত
ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ও করোনায় আক্রান্ত কেউ মারা যাননি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির হালনাগাদ এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮২। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৫।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৮ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।