
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় দেশে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগের দিনও দেশে ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিনও কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৩৯।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।