করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২২৬

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। আগের দিন করোনায় কারও মৃত্যু হয়নি। আর রোগী শনাক্ত হয়েছিলেন ১৪৪ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩২। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ২৯।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১৩ জন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।