বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মশার কয়েল উৎপাদন করায় চট্টগ্রাম নগরের বাদুড়তলা এলাকার জে কে করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৭০ প্যাকেট মশার কয়েল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিএসটিআইয়ের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা রাজীব দাশগুপ্ত ও জারীন তাসনিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মশার কয়েল উৎপাদন করায় জে কে করপোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ করা কয়েল পুড়িয়ে ফেলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম