সংক্ষেপ

অপহৃত উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত কিশোর মাজহারুল ইসলাম ওরফে মিঠুকে (১৯) দুই দিন পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে গত রোববার রাতে উদ্ধার করেছে র্যা ব। এ সময় মাহাবুব আলম, মোশারফ হোসেন ও মোসলেম উদ্দিন নামে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে আদমজীর র্যা ব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। মাজহারুল ইসলাম সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে।